স্থানীয়দের বরাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর, দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালান।
নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৩ বাড়ি
নেত্রকোণার হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। তবে পরিবারগুলোর কোন সদস্য আহত হননি।
বুধবার দিবাগত রাতে উপজেলাটির ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর, দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালান।
এসআই আরও জানান, হাওরপাড়ের গ্রামটির সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দমকল বাহিনীর লোকজন প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, ধান-চাল, আসবাবপত্রসহ সবই পুড়ে গেছে।
মন্তব্য