নেত্রকোণা-৪ আসনের বিএনপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 24 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন আমি ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারলে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি মানুষের আল্লাহর রহমতের ভাগ্যর পরিবর্তন করবো ইনশাআল্লাহ।  এ সময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। 

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪(মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুড়ী)আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহরা আমিন সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপি ধানের শীষের  প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং মদন পৌর শাখার সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোণা-৪ (মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী  লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি বলেন বিএনপি করে অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন আমি ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারলে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি মানুষের আল্লাহর রহমতের ভাগ্যর পরিবর্তন করবো ইনশাআল্লাহ।  এ সময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা  জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,মদন পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ,সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটুন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল,সাধারণ সম্পাদক শামীম আহমেদ জেলার তাঁতী দলের আহবায়ক মোঃ এখলাছ মেম্বার, এবং পৌর তাঁতী দলের সভাপতি মোঃ শামীম মিয়া। বিশাল জনসমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা -নেত্রী কর্মী ও আনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক বিন্দুরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি