তিস্তাকে বাঁচাতে হবে নিজেদের প্রয়োজনে: মির্জা ফখরুল

সর্বমোট পঠিত : 69 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে যদি আমরা ন্যায্য হিস্যা অনুযায়ী পানি পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। এ বিষয়টি আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি, মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা অববাহিকার আশপাশের মানুষের জীবন ও জীবিকা সুন্দর ও সহজ করা সম্ভব। সে লক্ষ্যেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য নিজেদের প্রয়োজনে ও স্বার্থে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পানি বণ্টনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে বলা আছে—প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে। তারা তা দেয়নি। বরং এ নিয়ে আমরা কথা বললেই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে দায় এড়িয়ে যাচ্ছে। তিস্তাকে বাঁচাতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।’

শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে যদি আমরা ন্যায্য হিস্যা অনুযায়ী পানি পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। এ বিষয়টি আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি, মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা অববাহিকার আশপাশের মানুষের জীবন ও জীবিকা সুন্দর ও সহজ করা সম্ভব। সে লক্ষ্যেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য নিজেদের প্রয়োজনে ও স্বার্থে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলীসহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি