বিএনপি চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। ওইদিন সকাল সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
তারেক রহমানের দ্বিতীয় দফায় উত্তরাঞ্চল সফর শনিবার
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় দফায় নির্বাচনী সমাবেশ করতে আগামী শনিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন। দলের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
বিএনপি চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। ওইদিন সকাল সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়ক পথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। তিনি ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, ৩০ জানুয়ারি রংপুর ও ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নির্বাচনী জনসভা করেন।
২২ জানুয়ারি সিলেটে আলীয়া মাদরাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর, ঢাকার উত্তরায় নির্বাচনী সমাবেশ করেন তিনি।
গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।
এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারাদেশে ২৪ টি নির্বাচনী জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।
মন্তব্য