এ সময় মির্জা ফখরুল বলেন, ‘১৮ বছর বয়সী ছেলেরা আছে তার আগেররাও আছে, যারা ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিতে চায়।’
দেশের মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু মানুষ থাকবেই। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। এবার আমরা ভোট দিবেই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।’
রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘১৮ বছর বয়সী ছেলেরা আছে তার আগেররাও আছে, যারা ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিতে চায়।’
ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা পাহারা রাখবেন ভোটের সেন্টারে কেউ যেন গোলমাল করতে না পারে। যেন আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির এমন একটি দল, আমরা যা বলি বাস্তবে তা করি। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সকল মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণ মুক্ত হলে উন্নতি করতে পারবে।’
এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ আল মামুনের বোন সঞ্চিতা তার একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জুলাই শহীদদের স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল ইসলাম। পথসভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আল মামুন, ইউনিয়ন বিএনপির ওর্য়াড বেলাল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
মন্তব্য