প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপির তিন প্রার্থীকে নিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।
৩টি আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা কাটল
সর্বমোট পঠিত :
37 বার
চট্টগ্রামের দুটি ও শেরপুরের একটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল। মঙ্গলবার তাঁদের পক্ষে রায় এসেছে আপিল বিভাগে।
বিএনপির ওই তিন প্রার্থী হলেন চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফাহিম চৌধুরী।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপির তিন প্রার্থীকে নিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।
এরআগে আইনি জটিলতায় বিএনপি মনোনীত ওই তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। পরে তাঁরা আপিল করলে আদালত প্রার্থিতা ফিরিয়ে দেন।
মন্তব্য