বিএনপির নেতা–কর্মীরা জানান, নগরীর পলোগ্রাউন্ডে সকালে সমাবেশ করবেন তারেক রহমান। পরে বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে জনসভায় যোগ নেবেন তিনি। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি।
চট্টগ্রামে তারেক রহমানের জনসভা ঘিরে নেতা–কর্মীদের ঢল
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে নেতা–কর্মীদের ঢল নেমেছে বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। রাত থেকেই অনেকে জনসভাস্থলে ভিড় করতে শুরু করেন। সকালে উপস্থিতি আরও বেড়েছে। নেতা–কর্মীরা নানা স্লোগান দিচ্ছেন।
২০ বছর পর চট্টগ্রামে গিয়েছেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার জন্য শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতা।
বিএনপির নেতা–কর্মীরা জানান, নগরীর পলোগ্রাউন্ডে সকালে সমাবেশ করবেন তারেক রহমান। পরে বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে জনসভায় যোগ নেবেন তিনি। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি।
এদিকে, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের সফর ঘিরে বন্দরনগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলি ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।
মন্তব্য