সংসদ-গণভোট: নেত্রকোণায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

সর্বমোট পঠিত : 102 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানিয়েছেন, জেলায় প্রিজাইডিং,  সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট - ১২ হাজার ৮১৮ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তা  -৪ হাজার ৭৪৮ জন ও পোলিং কর্মকর্তা রয়েছেন ৮ হাজার ৭০ জন। 

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোণায় মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। এর আওতায়  প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুক্রবার সকালে  কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথম ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন,জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ অন্যরা।

নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সংসদ ও গণভোট হবে একই কর্মকর্তাদের দুটি ভোট 

কীভাবে সামাল দিতে হবে,তা এ প্রশিক্ষণেই পুঙ্খাপুঙ্খভাবে তুলে ধরা হচ্ছে। ভোটের আগে, ভোট চলাকালে, ভোট শেষে গণনাসহ ফল তৈরি, নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ ব্যবহারসহ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট- কার কী দায়িত্ব, কর্তব্য,আইনবিধি সব প্রশিক্ষণে জানানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানিয়েছেন, জেলায় প্রিজাইডিং,  সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট - ১২ হাজার ৮১৮ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তা  -৪ হাজার ৭৪৮ জন ও পোলিং কর্মকর্তা রয়েছেন ৮ হাজার ৭০ জন। 

২৩ জানুয়ারি থেকে  শুরু হয়ে আসনওয়ারি বিভিন্ন উপজেলায়  ক্রমান্বয়ে এই কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

৬৭৬ টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৮৪৩ টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। নেত্রকোণা জেলায় থাকা ৫ টি আসনে মোট ১৯ লাখ ৩৩ হাজার ৪৯৬ জন ভোটারের ভোট গ্রহণের জন্যে ৬৭৬ টি কেন্দ্রে ৩ হাজার ৮৪৩টি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৫ টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা প্রশাসক বলেন, একটু চ্যালেঞ্জ হয়েছে দিনের লাইট কম থাকবে। তাই দ্রুততার সাথে নিখুতভাবে ভোট গণনা করে  ফলাফল ঘোষণা করাই আমাদের লক্ষ্য হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের ভোট গ্রহণসহ ফলাফল নাগাদ তাদের সব কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি