শেরপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিরামহীন গণসংযোগ

শেরপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিরামহীন গণসংযোগ
সর্বমোট পঠিত : 154 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পথসভায় বক্তব্যে রুবেল বলেন, দীর্ঘ দিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং নিজেদের সরকার নির্বাচন করার অধিকার ফিরে পেয়েছে। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, জনগণ নিরাপদে থাকে, দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বিরামহীন গণসংযোগ চালিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) ছুটির দিনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। 


এদিন সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই এলাকায় গণ সংযোগ শেষে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি।


পথসভায় বক্তব্যে রুবেল বলেন, দীর্ঘ দিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং নিজেদের সরকার নির্বাচন করার অধিকার ফিরে পেয়েছে। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি  যখন ক্ষমতায় থাকে, জনগণ নিরাপদে থাকে, দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।


তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সাথে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দেওয়া আছে। সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে। 


রুবেল আরো বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান করেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মো. লুৎফর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি