গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবে বিএনপি

সর্বমোট পঠিত : 85 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাহাদী আমীন বলেন, ‘জুলাই সনদে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সেইভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিলো সেগুলোকে ধারণ করছি এবং গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি–গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।’

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি ভোট দেবে বলে জানিয়েছে দলটি। বুধবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দলটির মুখপাত্র মাহাদী আমীন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নেব।’

মাহাদী আমীন বলেন, ‘জুলাই সনদে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সেইভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিলো সেগুলোকে ধারণ করছি এবং গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি–গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।’

বিএনপির মুখপাত্র আরও বলেন, ‘নোট অব ডিসেন্ট…গণতন্ত্রে ভিন্নমত, ভিন্ন পথ থাকবে, সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁর পক্ষে অবস্থান এটা দলের সবাইকে বলে দিয়েছি।’

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন একই সাথে গণভোট হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি