পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে অনেক দল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্ন নির্বাচনী এলাকায় তাদের প্রার্থীকে অনৈতিকভাবে জেতানোর জন্য ভোটার স্থানান্তর করা হয়েছে; আমরা সেটির পূর্ণাঙ্গ তালিকা চেয়েছি।’
একটি দল প্রার্থীকে জেতাতে ভোটার স্থানান্তর করেছে: ইসিতে মির্জা ফখরুল
একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের প্রার্থীকে জয়ী করতে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় ভোটারদের পরিকল্পিতভাবে রাজধানীতে স্থানান্তর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেন তিনি।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে অনেক দল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্ন নির্বাচনী এলাকায় তাদের প্রার্থীকে অনৈতিকভাবে জেতানোর জন্য ভোটার স্থানান্তর করা হয়েছে; আমরা সেটির পূর্ণাঙ্গ তালিকা চেয়েছি।’
বিএনপি মহাসচিব জানান, ইসিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান ইসি দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। কিন্তু ইসি অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করছে।’
মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা একটি দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কাজ করে যাচ্ছেন। তদন্তপূর্বক তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসির অনেক সিনিয়র কর্মকর্তাও একটি দলের হয়ে কাজ করছেন, আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’
পোস্টাল ব্যালটের অসঙ্গতির বিষয়ে তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। ব্যালট পেপার বিতরণ নিয়ে আমাদের গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া নিয়মবহির্ভূতভাবে এনআইডি, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা।’
তিনি দাবি করেন, পোস্টাল ব্যালট যেন প্রতীক বরাদ্দের পরই দায়িত্বরতদের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য