এর আগে আজ সোমবার দুপুরে তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড, যা জানালেন আইন উপদেষ্টা
গ্রেপ্তার ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সুরভী দ্রুত প্রতিকার পাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
এর আগে আজ সোমবার দুপুরে তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলাটি করেছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।
মন্তব্য