সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুত: ইসি আনোরুল

সর্বমোট পঠিত : 1,446 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় ইসি আনোয়ারুল বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। 

আজ শনিবার বেলা ১১টায় কুয়াকাটার কোডেক প্রশিক্ষণকেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় ইসি এ কথা বলেন। 

এ সময় ইসি আনোয়ারুল বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে।

কর্মশালায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। 

কর্মশালায় জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কমকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০জন কর্মকর্তা অংশ নেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি