ইরানে ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি
সর্বমোট পঠিত : 6,255 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জুনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগসাজশের অভিযোগে অনেক সন্দেহভাজন ব্যক্তিকেই গ্রেপ্তার করে ইরান।

ইসরায়েলের সাথে গত জুনে ১২ দিনের যুদ্ধের সময় ২১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল ১৩ জুন হামলা শুরু করলে সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে বিভিন্ন জায়গা চেকপয়েন্ট বসায় ইরান। জনসাধারণের তথ্যের ভিত্তিতেও অনেক মানুষকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

ঠিক কীসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়, এ নিয়ে কোনো তথ্য দেয়নি ইরান। তবে গ্রেপ্তার অনেকের বিরুদ্ধে ইরানের সংবেদনশীল তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগ রয়েছে বলে জানায় একটি সূত্র।

জুনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগসাজশের অভিযোগে অনেক সন্দেহভাজন ব্যক্তিকেই গ্রেপ্তার করে ইরান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি