চিকিৎসকেরা বলছেন,সাধারণত মে থেকে জুন মাসে রোগী বাড়তে থাকে। আর আগস্ট ও সেপ্টেম্বরে তা চূঁড়ায় পৌঁছায়। তাই সতর্ক থাকতে হবে।দেশে ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ হাসপাতালে ভর্তি হন। আর সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় বছরটিতে।
প্রতিমাসে প্রায় দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত-প্রাণহানি
ফাইল ছবি
প্রতিমাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু ১৯ জনের হলেও জুলাইতে হয় ৪১ জনের। আর আগস্টের এ কদিনেই মৃত্যুর সংখ্যা ২০। আক্রান্তের হার ও মৃত্যু বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পচিঁশ হাজার। মৃত্যুও ১০০ ছাড়িয়েছে।
ডিএনসিসি হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা.হুমায়রা জেসমিন তৃষা বলেন, এ বছরের জুলাই মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় গত মাসে, যা ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যুও হয় ৪১ জনের। এর আগে জুন মাসে আক্রান্ত হয় হয় ৫ হাজার ৯৫১ জন, মৃত্যু ১৯ জনের।
আর চলতি আগস্ট মাসের এ কদিনেই মৃত্যু ও আক্রান্ত জুলাই মাসের প্রথম দশদিনের প্রায় দ্বিগুণ।

মন্তব্য