এস.কে. সাত্তারের কলাম

মানুষের সম্পর্ক হয়ে পড়েছে ক্ষমতা আর স্বার্থ নির্ভর ?

মানুষের সম্পর্ক হয়ে পড়েছে ক্ষমতা আর স্বার্থ নির্ভর ?
সর্বমোট পঠিত : 6,805 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মানুষের সম্পর্ক ক্রমেই ক্ষমতা ও স্বার্থ নির্ভর হয়ে পড়ছে। এখন বলতে গেলে রক্ত ও আত্মার সম্পর্কের ও খুব একটা গুরুত্ব দেন না অনেকেই। গুরুত্ব দেন শুধু ক্ষমতা ও স্বার্থের সম্পর্ককে! আর সেজন্যই ক্রমেই আশঙ্কাজনক ভাবে বাড়ছে স্বার্থপর সুবিধাবাদী দালাল চাটুকারদের সংখ্যা! তাই বর্তমান যুগে মানুষকে যেমন বিশ্বাস করা যায় না। তেমনি প্রত্যেক মানুষকেই আবার অবিশ্বাস ও করার সুযোগ নেই! তাই সৎ ও নিষ্ঠাবান মানুষেরাই যেন এখন অপরাধীর কাঠগড়ায়। তারাই আছে মহাবিপদে! আর অসৎ ক্ষমতাধর ব্যক্তি কালো টাকার মালিকদের চলছে জয়জয়কার।

অপর দিকে ক্রমেই উঠে যাচ্ছে মানুষের মনুষ্যত্ব! বাড়ছে স্বার্থপর মানুষের সংখ্যা। বিশ্বাস অবিশ্বাসের চলছে তীব্র যুদ্ধ। মানুষ স্বার্থের জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে দেদার জীবন চালিয়ে যাচ্ছে। আগে কেউ মিথ্যা বলতেন না পাপের ভয়ে। এখন সত্য বলে না শত্রু হবার ভয়ে! তাই অহরহ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়া হচ্ছে। এই অবস্থা চলছে তো চলছেই।
আসলে এই অবিনশ্বর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা! বর্তমানে মানুষ প্রসংশা করলে খুশি হয়। আর সত্য বললে বিরক্ত হয়। সত্যকে প্রমাণ করতে হয়। মিথ্যার কোন প্রমাণ লাগে না! এমন বাস্তবতায় সৎ ও নিষ্ঠাবান মানুষেরাই আছে চরম বিপদে! তবে পাপ যেমন চাপা থাকে না। তেমনি সত্য ও কোন দিন চাপা থাকে না। একদিন না একদিন প্রকাশ হবেই। সেই আশায় বুক বেঁধে থাকে অবহেলিত নিরিহ মানুষ!

কিন্তু ততদিনে অভিযুক্তদের অবস্থা কাহিল হয়ে পড়ে। কেউ প্রকৃতির বিচার দেখে যেতে পারেন। আবার কেউ দেখার আগেই মৃত্যু বরণ করেন।
আল্লাহর কাছে বিচার চেয়ে বিচার পান ঠিকই! তবে তা সময় সাপেক্ষ ব্যাপার। সব ক্ষেত্রেই ক্ষমতার একটা দাপট থাকে। ক্ষমতায় যেতে ও যেমন ক্ষমতার দাপট লাগে। তেমনি ক্ষমতায় টিকে থাকতে ও লাগে ক্ষমতার দাপট! অনেক ক্ষেত্রে আবার ক্ষমতা ও হেরে যায় টাকার কাছে!বর্তমানে সৎ -অসৎ যে পথেই হোক। টাকার প্রয়োজনই বেশি। সর্বত্র চলছে টাকার খেলা! কথায় বলে টাকা হলে বাঘের চোখ মেলে। কথাটি এখন সত্যে পরিনত হচ্ছে!
সর্বত্র চলছে টাকার খেলা! টাকার কাছে হেরে যাচ্ছে অত্যন্ত যোগ্য দক্ষ সৎ স্বচ্ছ জনপ্রিয় গুরুত্বপূর্ণ মানুষ!?

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি