৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা আলোচিত কবি কালাম নিয়ে

শেরপুরে ভোরের চেতনার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের খোয়ারপাড় ভোরের চেতনার অস্থায়ী অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বমোট পঠিত : 233 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা শেরপুরের আলোচিত কবি কালাম।

শেরপুরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের খোয়ারপাড় ভোরের চেতনার অস্থায়ী অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা শেরপুরের আলোচিত কবি কালাম। 

অনুষ্ঠানের ভোরের চেতনার শেরপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আরটিভির মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের আবু হানিফ, সময় টিভির শহিদুল ইসলাম হীরা, এখন টিভির জাহিদুল খান সৌরভ, বাংলা টিভির নাঈম ইসলাম, নাগরিক টিভির তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারন্যের সভাপতি রবিউল ইসলাম রতন, দৈনিক বাংলার শাহরিয়ার শাকির, দৈনিক নতুন দিনের রাকিবুল হাসান খোকন, দৈনিক অগ্রিশিখার মানিক মিয়া, দৈনিক একুশে বানীর মুরাদ হাসান, দৈনিক তূতীয়মাত্রার শরীফ উদ্দিন বাবুসহ জেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভোরের চেতনা পত্রিকার নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও সাহসিকতার সঙ্গে গণমানুষের পক্ষে কথা বলার আহ্বান জানান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি