শেরপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃক হামলার শিকার সময় টিভির দুই সাংবাদিক

শেরপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃক হামলার শিকার সময় টিভির দুই সাংবাদিক
সর্বমোট পঠিত : 223 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ব্যাপারে সময় টিভির সাংবাদিক শহিদুল ইসলাম হীরা বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। 

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা ও তার লোকজন কর্তৃক এ হামলার শিকার হন। 
১১ নভেম্বর সোমবার দুপুর দুইটায় শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা বিষয়টি নিয়ে খবর না করার জন্য ধমকা-ধমকি করেন। 
সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী হামলার শিকার হয়েছে। 

এসময় সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন ডাঃ সেলিম মিঞা। পরে তিনি সাংবাদিক হিরাকে শার্টের কলার ও গলা চেপে ধরেন। পরবর্তীতে হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে তাকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি অন্যান্য সাংবাদিকরা খবর পেলে তাকে উদ্ধার করতে যাওয়ার খবরে কৌশলে সটকে পরেন  তত্ত্বাবধায়ক সেলিম মিঞা। এ ঘটনায় শেরপুরের সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
 
চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী বলেন, সাংবাদিক হীরা তথ্য চাইতে গেলে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। একপর্যায়ে হামলা করে। আমি ফুটেজ নিতে থাকলে আমার সাথেও খারাপ আচরণ করে। 

এ ব্যাপারে সময় টিভির সাংবাদিক শহিদুল ইসলাম হীরা বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি