সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে আঃ লীগ নেতা মিলন গ্রেপ্তার

সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে আঃ লীগ নেতা মিলন গ্রেপ্তার
সর্বমোট পঠিত : 9 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ছাড়া মনোয়ারুল হাসান মিলনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় দায়ের করা তিনটি মামলা ২০০৮, ২০২৪ ও ২০২৬ ইং সালের পৃথক মামলা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিলন কে কারাগারে আটক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদনও আদালতে করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি অবমাননা, দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হামলা ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকে মো. মনোয়ারুল হাসান মিলন (৫১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনোয়ারুল হাসান মিলন সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক। পৌর বিএনপির একটি ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক রিপনএর দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিলন ও তাঁর সহযোগীরা বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হামলা ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মামলার বাদী ও সাক্ষীদের বাধা দেওয়া, মারধর এবং দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, লুটপাট ও হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ছাড়া মনোয়ারুল হাসান মিলনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় দায়ের করা তিনটি মামলা ২০০৮, ২০২৪ ও ২০২৬ ইং সালের পৃথক মামলা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিলন কে কারাগারে আটক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদনও আদালতে করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি