কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
সর্বমোট পঠিত : 6 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 


অভিযান চলাকালীন ওই এলাকার একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২ শত টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। 


জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি