বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
সর্বমোট পঠিত : 6 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এদিকে পথচারী বৃদ্ধার মৃত্যু প্রসঙ্গে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জের কিচকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পরে দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সংগঠিত এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও আহত হয়েছেন তবে তার পরিবার সুস্থ আছে। এদিকে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন ফিরোজা বেগম নামের ৭০ বছরের এক বৃদ্ধা পথচারী। দুর্ঘটনার পর আহত বৃদ্ধা ফিরোজাকে বগুড়া টিএমএমএস হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে দুপুর আনুমানিক ১২টায় তিনি মারা যান।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি