প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন কোকিলমনি এর একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া ট্রলারসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১১ টায় একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ওই ফিশিং ট্রলারের একজন জেলে ট্রলার মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং ট্রলারসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য