ঝিনাইগাতী বাজার পরিদর্শন করলেন সংসদ সদস্য রুবেল

সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, মহারশী নদী ও বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া ঠেকানো, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা, বাজারের অভ্যন্তরীণ রাস্তা সম্প্রসারণসহ শেরপুর জেলার অন্যতম বৃহৎ এ বাজারের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

শেরপুর-৩ আসনেরসংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল  ও শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শুক্রবার (৩ জুলাই) ঝিনাইগাতী বাজার পরিদর্শন করেন। বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, মহারশী নদী ও বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া ঠেকানো, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা, বাজারের অভ্যন্তরীণ রাস্তা সম্প্রসারণসহ শেরপুর জেলার অন্যতম বৃহৎ এ বাজারের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  মোঃ শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী মোঃ আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি)  অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহবায়ক, সদস্যসচিব, বাজার ইজারাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাজারের বিভিন্ন সমস্যা সরেজমিন পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি