এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
শেরপুরে বস্তা পরিবর্তন করার সময় ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পৌর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং এ অভিযান চালানো হয়।
আটককৃত মো. বোরহান উদ্দিনকে (৪২) শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে। তিনি এ চাউলের মালিক।
অভিযানে নেতৃত্বদানকারী শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস উল্লেখ ছিল।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কম দামে পুরনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলো।
অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য