নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডেবিট আটক

সর্বমোট পঠিত : 13 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে নকলা পৌর শহরের শুঁটকি মহল্লায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই ও নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদুল হক ফরিদ।

তিনি জানান, মুজিবুল আজাদ ডেবিট নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে বলে পরিবারের জানা নেই। এর আগের রাতেও পুলিশের একটি দল তাদের বাড়িতে গিয়েছিল বলে দাবি করেন তিনি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি