বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মদন উপজেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন

সর্বমোট পঠিত : 11 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মদন উপজেলা শাখা কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক ও রামানন্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব এবং রিতিশ কান্তি সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক করা হয়েছে নরেন্দ্র চন্দ্র দাস,মাধব পত্রনবীস,মহারাজ সরকার,মনোজ সরকার,তপু চন্দ্র দাস,শ্যামল সরকারসহ ১৫ জনকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে। 

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২ জুন--২০২৬ নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক সতেন্দ্র পাল ও সদস্যসচিব শ্যামল দত্তের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

মদন উপজেলা শাখা কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক ও রামানন্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব এবং রিতিশ কান্তি সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক করা হয়েছে নরেন্দ্র চন্দ্র দাস,মাধব পত্রনবীস,মহারাজ সরকার,মনোজ সরকার,তপু চন্দ্র দাস,শ্যামল সরকারসহ ১৫ জনকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে। 

উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠন করতে হবে। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মদন উপজেলা শাখা কমিটির আহবায়ক অলক কুমার চৌধুরী ও সদস্য সচিব রামানন্দ বিশ্বশর্মা জানান,সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক কর্মকাণ্ডে এই সংগঠন সক্রিয় ভূমিকাপালনের লক্ষ্যে কাজ করে যাবেন। এবং তারা উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন করে  সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি