মদন উপজেলা শাখা কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক ও রামানন্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব এবং রিতিশ কান্তি সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক করা হয়েছে নরেন্দ্র চন্দ্র দাস,মাধব পত্রনবীস,মহারাজ সরকার,মনোজ সরকার,তপু চন্দ্র দাস,শ্যামল সরকারসহ ১৫ জনকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মদন উপজেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন
শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২ জুন--২০২৬ নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক সতেন্দ্র পাল ও সদস্যসচিব শ্যামল দত্তের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মদন উপজেলা শাখা কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক ও রামানন্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব এবং রিতিশ কান্তি সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক করা হয়েছে নরেন্দ্র চন্দ্র দাস,মাধব পত্রনবীস,মহারাজ সরকার,মনোজ সরকার,তপু চন্দ্র দাস,শ্যামল সরকারসহ ১৫ জনকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে।
উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠন করতে হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মদন উপজেলা শাখা কমিটির আহবায়ক অলক কুমার চৌধুরী ও সদস্য সচিব রামানন্দ বিশ্বশর্মা জানান,সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক কর্মকাণ্ডে এই সংগঠন সক্রিয় ভূমিকাপালনের লক্ষ্যে কাজ করে যাবেন। এবং তারা উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন করে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য