জঙ্গল সলিমপুরের ঘটনা কঠোরভাবে নির্মূলের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বমোট পঠিত : 11 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সালাহউদ্দিন আহমেদ বলেন, এবার সড়ক দুর্ঘটনা অনেক কম। যা হচ্ছে বেশিরভাগই নিজেদের ভুলে। এ জন্য যাত্রীদের সচেতন হতে হবে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে যে দুঃসাহস দেখানো হয়েছে, তা কঠোরভাবে নির্মুলভাবে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে কোনো আইনের শাসন ছিল না, তাই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জা য়গায় যেখানে পুলিশ-সদস্যদের ওপর হামলা হচ্ছে, সেটা নজরে রাখা হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি কঠোরভাবে নির্মুলভাবে করা হবে। এদেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক, দুর্নিতীকে প্রশ্রয় দেওয়া হবে না।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, এবার সড়ক দুর্ঘটনা অনেক কম। যা হচ্ছে বেশিরভাগই নিজেদের ভুলে। এ জন্য যাত্রীদের সচেতন হতে হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করে ঈ দের সময়। মহাসড়ক, প শুর হাট সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। প শুর হাটে জাল নোট শনাক্তকারী ব্যবস্থাপনা আছে। ঈ দ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ব র্জ্য সরাতে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়েও কাজ চলবে।

সড়কে যানজট নিয়ে মন্ত্রী বলেন, টোলে আধুনিকায়নে সড়ক মন্ত্রনালয়কে পরামর্শ দেওয়া হবে। ডিজিটালাইজেশন প্রয়োজন। নারায়নগঞ্জে লোকনাথ উ ৎসব ও মাদা রীপুরে কুম্ভ মেলার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গত রোববার রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলী নগর যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় কয়েকশ সন্ত্রাসী। তারা নির্মানাধীন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। উপস্থিত লোকজনকে মারধর করে। হামলার নেতৃত্বে ছিল সন্ত্রাসী বাহিনী। আত্মরক্ষার্থে ১০৫ রাউন্ড গুলি ছোঁড়ে যৌথ বাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর গতকাল সোমবার সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বেশকয়েক জনকে আটক করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি