মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 14 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন বন্দরে কর্মরত কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংগঠনিক ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার খুলনার খালিশপুরে পোর্ট অডিটোরিয়ামে আন্দরমূখর পরিবেশে সাধারন সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ সাধারণ সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ করণীয় এবং বিভিন্ন কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় । 

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে একটি পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দ আয়োজনে কর্মকর্তাদের পরিবারের সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন । এই আয়োজনের ফলে কর্মকর্তাদের নিজেদের এবং তাদের পারষ্পরিক পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পেয়েছে। 

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন বন্দরে কর্মরত কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংগঠনিক ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি