পতেঙ্গা থেকে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড

সর্বমোট পঠিত : 29 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ২ মে শনিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সাম্পান বোটে তল্লাশি করে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে প্রায় ৬৯ হাজার টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চট্টগামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। ২ মে শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ২ মে শনিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সাম্পান বোটে তল্লাশি করে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে প্রায় ৬৯ হাজার টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ডিজেল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি