টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাড়ী তল্লাশি করে ০২টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাড়ী তল্লাশি করে ০২টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি