বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে: সড়ক মন্ত্রী

সর্বমোট পঠিত : 26 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় মন্ত্রী বলেন, ‘ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বাড়ানো হয় নাই, সমন্বয় করা হয়েছে।

বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার রাজধানী সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বাড়ানো হয় নাই, সমন্বয় করা হয়েছে।

সড়ক মন্ত্রী বলেন, তেলের দাম কমে গেলে ভাড়াও কমে যাবে। বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর মিটিংয়েরও দরকার নেই।

এদিকে গ্যাস চালিত বাসের ভাড়া বাড়েনি, বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

অটোরিকশা নিয়ে সড়ক মন্ত্রী বলেন, ‘অটোরিকশার দৌরাত্ম আছে, যা যানযট বাড়াচ্ছে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে। এ নিয়ে আলোচনা করা হচ্ছে। রাতারাতিই পরিবর্তন সম্ভব না। তবে সবার সাথে সমন্বয় করে সমাধান করার চেষ্টা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘তেলের দাম বাড়াতে আইএমএফ এর চাপ নেই। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলেই বাড়ানো হয়েছে। তাও সরকার চেষ্টা করেছে না বাড়ানোর। তেল পাচার হওয়ারও শঙ্কা ছিল। সব বিবেচনায় নিয়েই দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারও দাম কমানো হবে।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি