মেধানির্ভর ও আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 35 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়; প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গিও জরুরি।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। আজ শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিয়ামের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়; প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গিও জরুরি।’

বিয়াম ফাউন্ডেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিয়াম ফাউন্ডেশনের এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন, নেতৃত্ব গঠন ও মানবসম্পদ বিকাশের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন। এটি জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রাণবন্ত কেন্দ্র হয়ে উঠবে।’

তারেক রহমান বলেন, ‘দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনপ্রশাসনের কর্মকর্তাদের জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জনগণের দেওয়া আস্থার মর্যাদা রক্ষায় প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতাই হবে প্রধান বিবেচ্য। প্রশাসনিক সংস্কার, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং শূন্য পদে দ্রুত নিয়োগের মাধ্যমে কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে সরকারি সেবা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি