এসময় সিভিল সার্জন বলেন, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে
শেরপুরের পাঁচ উপজেলার ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছেন। আজ সকাল এগারোটার সময় সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। ১০ মে পর্যন্ত চলবে ক্যাম্পেইন।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জামাত নেতা মাও: আঃ বাতেনসহ আরো অনেকে।

মন্তব্য