উপজেলা পরিষদের মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি রাখায় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও গতি ফিরে এসেছে। তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন,ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যেমন-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ,মাদকবিরোধী কার্যক্রমের অভিযান পরিচালনাসহ দরিদ্র ও অসহায় মানুষের মানবিক কাজে পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
নেত্রকোণার মদনে নির্বাহী অফিসার বেদবতী মিশ্রী অল্প দিনে প্রশাসনিক কাজে প্রশংসা কুড়িয়েছে
শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী উপজেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই জনবান্ধবসহ প্রশাসন গড়ে তুলে সর্বস্তরের জনগণের প্রশংসায় ভাসছে। তিনি গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলা দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠোর প্রশাসনী কাজে কঠোর নজরদারি ও উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে আলোচনায় ভাসছেন।
তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনে গাফিলতি না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে উপজেলার সকল স্তরের মানুষকে যথাযথ সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেছেন। নিজের দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলা ও পৌরসভার উন্নয়নমূলক কাজের তদারকিসহ বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সমাধানের জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। অসহায় নির্যাতিত ও নিপীড়িত মানুষ তার কার্যালয় আসলে তাৎক্ষণিক সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি অল্প সময়েই আস্থার প্রতীক হয়ে উঠছেন।
উপজেলা পরিষদের মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি রাখায় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও গতি ফিরে এসেছে। তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন,ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যেমন-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ,মাদকবিরোধী কার্যক্রমের অভিযান পরিচালনাসহ দরিদ্র ও অসহায় মানুষের মানবিক কাজে পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
এছাড়া উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন,মসজিদ নির্মাণ,মদন পৌরসভার রাস্তা ঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা করে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যমতে,মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি একজন মিশুক নিরঅহংকার মনের মানুষ। তিনি আমাদের উপজেলায় যোগদান করার পরপরই উপজেলা ও পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা অনেক ভালো হয়েছে।
মন্তব্য