নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু

সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে জেলার ১০ উপজেলায় ২ হাজার ৭৪ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। নতুনসহ আগে যে শিশুরা টিকা দিয়েছে তাদের মাঝেও বোস্টার ডোজ দেয়া হবে।  

​​​​​​​শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২ লাখ ২৪ হাজার ৮০৯ শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়ার লক্ষ্য নিয়ে জরুরি কর্মসূচি শুরু হয়েছে । সোমবার সকাল ৮টায় ৬ মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া শুরু হয়।

২০এপ্রিল থেকে ১০ মে নাগাদ ১১ কর্মদিবসে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা নাগাদ এই টিকা দেয়া কর্মসূচি চলবে।

সকালে নেত্রকোণার পৌর শহরের ক্রিয়েশন স্কুলে টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃরাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুল ইসলাম জেলা সিভিল সার্জন কর্মকর্তা  গোলাম মওলাসহ গণমাধ্যম কর্মীগণ। 

এ সময় জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে জেলার ১০ উপজেলায় ২ হাজার ৭৪ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। নতুনসহ আগে যে শিশুরা টিকা দিয়েছে তাদের মাঝেও বোস্টার ডোজ দেয়া হবে।  

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি