বিশ্বকাপের আগে একে একে তিনটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সর্বমোট পঠিত : 19 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রোমেরোর চোট প্রসঙ্গে টটেনহামের নতুন কোচ রবের্তো দে জেরবি বলেছেন, ‘সামনের কয়েকদিন বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। আশা করছি, বড় ধরনের সমস্যা হবে না। ও (রোমেরো) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুম শেষ করা এবং লক্ষ্য অর্জনে (প্রিমিয়ার লিগে টিকে থাকা) ওকে আমাদের দরকার।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে মোটে দুমাসের মতো বাকি। শিরোপা ধরে রাখার মিশনে এবারের বৈশ্বিক টুর্নামেন্টে আর্জেন্টিনার জন্য কাজটা সহজ হওয়ার কথা নয়। সেই কঠিন রাস্তায় নামার আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন করে চোটে পড়েছেন আর্জেন্টিনা দলের তিন গুরুত্বপূর্ণ মুখ- ক্রিস্তিয়ান রোমেরো, লওতারো মার্তিনেস ও এমিলিয়ানো মার্তিনেস।

তিন জনের মধ্যে আর্জেন্টিনার বড় মাথাব্যথার কারণ হতে পারে ক্রিস্টিয়ান রোমেরোর চোট। গতকাল প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে টটেনহামের ১-০ গোলে হারের ম্যাচে চোট পান রোমেরো। চোটের মাত্রা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও চোটটা যে গুরুতর, সেটা রোমেরোর অভিব্যক্তি থেকেই ধারণা পাওয়া যায়!

টটেনহাম গোলকিপারের সঙ্গে সংঘর্ষেই চোটে পড়েন রোমেরো। পরে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ সময় চোখের জলে বাঁধ দিতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডার। সতীর্থরা এগিয়ে গিয়ে সান্ত্বনা দিলেও রোমেরোর কান্না থামছিল না।

রোমেরোর চোট প্রসঙ্গে টটেনহামের নতুন কোচ রবের্তো দে জেরবি বলেছেন, ‘সামনের কয়েকদিন বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। আশা করছি, বড় ধরনের সমস্যা হবে না। ও (রোমেরো) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুম শেষ করা এবং লক্ষ্য অর্জনে (প্রিমিয়ার লিগে টিকে থাকা) ওকে আমাদের দরকার।’

প্রিমিয়ার লিগে একই দিনে ম্যাচ ছিল আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেসের দল অ্যাস্টন ভিলার। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে অ্যাস্টন ভিলার ঘোষিত শুরুর একাদশেও ছিলেন মার্তিনেস। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপের সময় অস্বস্তি অনুভব করেন আর্জেন্টাইন গোলকিপার। এতে ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোতকে শুরুর একাদশে খেলায় ভিলা। এমিলিয়ানো মার্তিনেসের চোট প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ওদিকে ইতালিয়ান সেরি-আতে খেলা আর্জেন্টাইন তারকা লওতারো মার্তিনেস আবারও চোটে পড়েছেন। ২৮ বছর বয়সী স্ট্রাইকারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইন্তের মিলানো। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাম পায়ের সোলিয়াস মাংসপেশিতে পুনরায় চোট পেয়েছেন লওতারো।

মাত্র কয়েকদিন আগেই সাত সপ্তাহ মাঠের বাইরে কাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু ভাগ্য খুব বেশি সহায় হলো না তাঁর। ইন্তের মিলানোর পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল পরীক্ষায় আগের চোটের জায়গাতেই মাংসপেশির টান ধরা পড়েছে লওতারোর।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি