বিগত শাসনামলে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী 

সর্বমোট পঠিত : 41 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল; বিগত শাসনামলে নানা কর্মকাণ্ডে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।

বিগত শাসনামলে নানা কর্মকাণ্ডে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের দরবারে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল; বিগত শাসনামলে নানা কর্মকাণ্ডে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।

তারেক রহমান বলেন, পেশাদারিত্বের বিষয়ে আপস করা যাবে না। জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি।

তারেক রহমান বলেন রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন, তা যেন কখনো নিভে না যায়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি