হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

সর্বমোট পঠিত : 30 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিনকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি। গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশ তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিনকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি। গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশ তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন আশরাফুল ওরফে ফাহিম। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা করা হয়।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসা শিরীন শারমিন ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি