ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত শেরপুর-৩ আসনে ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শেরপুর ও বগুড়া আসনে জয়ীদের নামে গেজেট প্রকাশ
শেরপুর ও বগুড়া আসনে জয়ীদের নামে গেজেট প্রকাশ
সর্বমোট পঠিত :
28 বার
১১ এপ্রিল শুক্রবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীগণের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে। গেজেট অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন করে ইসি। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করা হয় এবং ৯ এপ্রিল নতুন তফসিলে ভোট অনুষ্ঠিত হয়।
মন্তব্য