দুর্নীতি বন্ধ না হলে স্বাস্থ্যখাতের উন্নতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে না পারলে স্বাস্থ্য বিভাগের উন্নতি কখনও সম্ভব হবে না। দুর্নীতি রোধে সকলকে নিজের অবস্থান থেকে কাজ করতে হবে।’

স্বাস্থ্যের সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে না পারলে স্বাস্থ্যখাতের উন্নতি কখনও সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার রাজধানীর পরীবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দুর্নীতি রোধে সকলকে নিজের অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে না পারলে স্বাস্থ্য বিভাগের উন্নতি কখনও সম্ভব হবে না। দুর্নীতি রোধে সকলকে নিজের অবস্থান থেকে কাজ করতে হবে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বাস্থ্যে অনেক কেনাকাটা হয়, যাতে দুর্নীতি হয়ে থাকে। সেগুলো আলোচনা হওয়া দরকার। সবক্ষেত্রেই দুর্নীতি হওয়ায় শুধু স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব হয় না। পরিবেশে যেমন ক্ষতিকর ব্যাটারি পোড়ানো হয়ে থাকে। অন্যান্য ক্ষেত্রে দুষণ বন্ধ না হলে উন্নতি সম্ভব নয়।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি