জামায়াত যেন ভোট কিনতে না পারে, পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে: বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

সর্বমোট পঠিত : 23 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

‎রবিবার (৫ এপ্রিল) বিকেলে শেরপুরের শ্রীবরদী উপ‌জেলার সরকারি কলেজ মাঠে শ্রীবরদী ‎উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল এসব কথা বলেন। বিকালের এই জনসভা জনসমুদ্রে পরিনত হয়।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, 'জামায়াত যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে তাই ১২ তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার বিকাশের লেনদেন এক হাজার টাকার সীমাবদ্ধতা দিয়েছিল। নির্বাচনের আর তিনদিন বাকী, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে।’

‎রবিবার (৫ এপ্রিল) বিকেলে শেরপুরের শ্রীবরদী উপ‌জেলার সরকারি কলেজ মাঠে শ্রীবরদী ‎উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল এসব কথা বলেন। বিকালের এই জনসভা জনসমুদ্রে পরিনত হয়।

জনসভায় ‎তিনি আরও বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।‎ শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল।' পরিশেষে, ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে শ্রীবরদীকে মডেল উপজেলা ও মডেল পৌরসভা করার অঙ্গীকার ব্যক্ত করে এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন তিনি।Politics

জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন এবং জনসভা জনসমুদ্রে পরিনত হয়। বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (ধা‌নের শীষ), জামায়াতের মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি