নকলায় বাড়িঘরে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ, প্রতিপক্ষের ভয়ে বাড়িছাড়া অসহায় পরিবার

শেরপুরে বাড়িঘরে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ, প্রতিপক্ষের ভয়ে বাড়িছাড়া অসহায় পরিবার
সর্বমোট পঠিত : 47 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জালালের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আমরা বাবুদের হামলার স্বীকার হয়ে এখন ঘরছাড়া। আমরা আমাদের বাড়িঘরে ফিরতে পারছিনা। আমদের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে। আমারেও ঐদিন মেরে আহত করছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। 

শেরপুরের নকলায় পূর্বশত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের ভয়ে ঘর-বাড়িছাড়া হয়ে দিন কাটাচ্ছেন নকলা উপজেলার পূর্ব গজারিয়া এলাকার জালাল উদ্দিনের অসহায় পরিবার। পুলিশ বলছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, নকলা উপজেলার পূর্ব গজারিয়া গ্রামের ভুক্তভোগী জালাল উদ্দিনের সাথে একই গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বাবু গংদের সাথে মামলাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩০ মার্চ জালাল উদ্দিন তাদের দায়ের করা একটি মামলায় জামিন নিয়ে বাড়ি এলে আফজাল হোসেন বাবু, মানিক মিয়া, আকরাম হোসেন, শাহিন মিয়াসহ অন্যান্যরা জালালের বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্রসহ হামলা ও ভাংচুর চালায়। এসময় তাদের ফেরাতে গেলে আহত হয় জালালের স্ত্রী সুফিয়া বেগম। এক পর্যায়ে তারা জালালের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং ঘরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় প্রভাবশালী আফজাল হোসেন বাবুর ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে জালালের পরিবার।

জালালের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আমরা বাবুদের হামলার স্বীকার হয়ে এখন ঘরছাড়া। আমরা আমাদের বাড়িঘরে ফিরতে পারছিনা। আমদের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে। আমারেও ঐদিন মেরে আহত করছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। 

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি