টেকসই ও লাভজনক করতে চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সেচ সরঞ্জাম বিতরণ

সর্বমোট পঠিত : 82 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, সরকারের এ ধরনের উদ্যোগের ফলে চরাঞ্চলের কৃষকদের সেচ সংকট অনেকাংশে দূর হবে। সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করে তোলা। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলের টেকসই ও লাভজনক করতে কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি গ্রুপ সমিতির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে ৩০ জন সদস্যের জন্য ১টি করে মোট ১৮টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা কৃষক দলএর আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, সরকারের এ ধরনের উদ্যোগের ফলে চরাঞ্চলের কৃষকদের সেচ সংকট অনেকাংশে দূর হবে। সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করে তোলা। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি