কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল  বৃহস্পতিবার দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে অবৈধভাবে মজুদকৃত তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকা হতে ও.টি. কোরবান আলীশাহ নামক একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। 

চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল  বৃহস্পতিবার দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে অবৈধভাবে মজুদকৃত তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকা হতে ও.টি. কোরবান আলীশাহ নামক একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। 

জব্দকৃত তেল ও ট্যাংকারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি