কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৩টা হতে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লক্ষ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের পৃথক ২টি অভিযানে প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৩টা হতে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লক্ষ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
অপরদিকে, একইদিনে সকাল সাড়ে ৭টা হতে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুমিল্লা হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ২টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাক্রমে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং পিকআপ ও মাইক্রোবাস চালক এবং হেল্পারদের মুচলেকা নিয়ে পিকআপ ও মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য