কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত ৩০ মার্চ সোমবার সকাল ১০টায় ৪ জন শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ” এ কাজের উদ্দ্যেশ্যে গমণ করে। পরবর্তী দিন গত ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে উক্ত ৪ জন শ্রমিক ড্যানিশ বোট যোগে চট্টগ্রামে প্রত্যাবর্তনের সময় কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়ে। পরবর্তীতে, এম বি লিউ পার্ট-২ এর একজন ক্রু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড
কক্সবাজারের কুতু্বদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (১ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ মার্চ সোমবার সকাল ১০টায় ৪ জন শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ” এ কাজের উদ্দ্যেশ্যে গমণ করে। পরবর্তী দিন গত ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে উক্ত ৪ জন শ্রমিক ড্যানিশ বোট যোগে চট্টগ্রামে প্রত্যাবর্তনের সময় কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়ে। পরবর্তীতে, এম বি লিউ পার্ট-২ এর একজন ক্রু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতের কবলে পড়া বোট ও ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য