ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বমোট পঠিত : 7 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল।

 শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
১ এপ্রিল বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি নিল রংয়ের পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক (কাপড় রাখার স্টিলের বাক্স) নামিয়ে রেখে চলে যায়। এ ট্রাংক নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। পরে সেখানে মানুষ জমায়েত হয় এবং দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় চেহারা বুঝা যায় নি। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিলো। 

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি