এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তেলের মজুত এবং পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার দেবে সরকার
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আজকের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দিতে শুরু করে।
বাংলাদেশে এখনও পর্যন্ত জ্বালানির সংকট নেই বলে বারবার বলে আসছে সরকার। তবে পেট্রোল পাম্পগুলোর অধিকাংশেই তেল মিলছে না। অল্প যেকয়টিতে তেল পাওয়া যাচ্ছে, তাতেও দীর্ঘ লাইন। এর মধ্যে বিভিন্ন এলাকায় অবৈধভাবে তেল মজুতের খবর পাওয়া গেছে।
মন্তব্য