এতে বলা হয়, এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ আর অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
এপ্রিলেও তেলের দাম বাড়ছে না, জানাল জ্বালানি বিভাগ
সর্বমোট পঠিত :
26 বার
এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ আর অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
এর ফলে টানা দুই মাস অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। সবশেষ গত ফেব্রুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা করে তেলের দাম কমানো হয়েছিল।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার।
মন্তব্য